মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৫৩
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কিরাআতের ক্ষেত্রে ক্লান্তির ভয়ে মধ্যপন্থা অবলম্বন করা এবং কতদিনে কুরআন খতম করা যায় সে প্রসঙ্গ।
৫৩। আব্দুল্লাহ ইবন আমর (রা) হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি তার একটি পুত্র নিয়ে রাসূল (ﷺ) এর নিকট আসলেন এবং বললেন। হে রাসূল! আমার এ ছেলেটি প্রতিদিনে এক খতম কুরআন পাঠ করে এবং প্রতি রাতে ঘুমায়। তখন রাসূল (ﷺ) বললেন, তোমার ছেলে সারাদিন আল্লাহকে স্বরণ করে এবং প্রতি রাতে নিরাপদে ঘুমায়, এজন্য তাকে তিরস্কার করেছ?
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الاقتصاد في القراءة خوف الملل وفي كم يقرأ القرآن
وعنه أيضا أن رجلا أتى النبي صلى الله عليه وسلم بابن له فقال يا رسول الله ان ابني هذا المصحف بالنهار (4) ويبيت بالليل فقال رسول الله صلى الله عليه وسلم أما تنقم أن ابنك يظل ذاكرا ويبيت سالما
tahqiqতাহকীক:তাহকীক চলমান