মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৫৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কিরাআতের ক্ষেত্রে ক্লান্তির ভয়ে মধ্যপন্থা অবলম্বন করা এবং কতদিনে কুরআন খতম করা যায় সে প্রসঙ্গ।
৫৪। জুনদুব ইব্ন সুফিয়ান বাজালী (রা) হতে বর্ণিত, তিনি বলেন রাসূল (ﷺ) বলেছেন। যতক্ষণ তোমাদের চিত্তে একাগ্রতা থাকে ততক্ষণ কুরআন তিলাওয়াত করো, আর যদি একাগ্রতা বিনষ্ট হয়ে যায় তাহলে তোমরা কুরআন তিলাওয়াত ছেড়ে উঠে পড়ো।
(বুখারী, মুসলিম, নাসাঈ অন্যান্য গ্রন্থসূত্র।)
(বুখারী, মুসলিম, নাসাঈ অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الاقتصاد في القراءة خوف الملل وفي كم يقرأ القرآن
عن جندب بن سفيان البجلي رضي الله عنه (5) قال قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم اقرؤا القرآن (6) ما ائتلفت عليه قلوبكم فإن اختلفتم (7) فقوموا