মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৫২
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কিরাআতের ক্ষেত্রে ক্লান্তির ভয়ে মধ্যপন্থা অবলম্বন করা এবং কতদিনে কুরআন খতম করা যায় সে প্রসঙ্গ।
৫২। আব্দুল্লাহ ইব্‌ন আমর (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি সম্পূর্ণ কুরআন সংগ্রহ করলাম এবং প্রতিরাতে তা খতম করছিলাম, এ ব্যাপারটি রাসূল (ﷺ) এর নিকট পৌছলে তিনি বললেন, আমি আশংকা করছি দীর্ঘ পরিশ্রম হওয়ার কারণে এটা তোমার নিকট ক্লান্তিদায়ক হতে পারে, তাই তুমি প্রতিমাসে একবার কুরআন খতম করো। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমাকে সুযোগ দিন আমি আমার শক্তি ও যৌবনকাল কাজের লাগাতে চাই। রাসূল (ﷺ) বললেন। তাহলে তুমি প্রতি বিশ দিনে একবার কুরআন খতম করো। আমি বললাম, হে আল্লাহর রাসূল। আমাকে সুযোগ দিন আমি আমার শক্তি ও যৌবনকাল কাজে লাগাতে চাই, রাসূল (ﷺ) বললেন তাহলে তুমি প্রতি দশদিনে একবার কুরআন খতম করো। আমি বললাম, হে আল্লাহর রাসূল। আমাকে সুযোগ দিন আমি আমার শক্তি ও যৌবনকাল কাজে লাগাতে চাই, রাসূল (ﷺ) বললেন, তাহলে তুমি প্রতি সপ্তাহে একবার কুরআন খতম করো। আমি বললাম হে আল্লাহর রাসূল! আমাকে সুযোগ দিন আমি আমার শক্তি ও যৌবনকাল কাজে লাগাতে চাই, রাসূল (ﷺ) তখন আরও কমাতে অস্বীকার করলেন। (অপর এক বর্ণনা মতে, রাসূল (ﷺ) বললেন) তুমি প্রতি সপ্তাহে একবার খতম করো, তার চেয়ে বেশি করো না। আব্দুল্লাহ ইবন আমর হতে অপর এক সূত্রে বর্ণিত আছে) তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসূল (ﷺ) আমি কতদিনে কুরআন খতম করবো? রাসূল (ﷺ) বললেন; প্রতি মাসে একবার খতম করবে। তিনি (রা) বলেন, আমি বললাম, আমি এর চেয়ে বেশি করতে সক্ষম। রাসূল (ﷺ) বললেন, তাহলে তুমি প্রতি পঁচিশ দিনে একবার কুরআন খতম করবে। তিনি (রা) আরও বলেন আমি বললাম, আমি এর চেয়ে বেশি করতে সক্ষম। রাসূল (ﷺ) বললেন তাহলে তুমি প্রতি বিশ দিনে একবার কুরআন খতম করবে। তিনি (রা) বলেন, আমি বললাম আমি এর চেয়ে বেশি করতে সক্ষম। রাসূল (ﷺ) বললেন, তাহলে তুমি প্রতি পনের দিনে একবার কুরআন খতম করবে। তিনি (রা) বলেন, আমি বললাম, আমি এর চেয়ে বেশি করতে সক্ষম। রাসূল (ﷺ) বললেন তাহলে তুমি প্রতি সপ্তাহে একবার কুরআন খতম করবে। তিনি (রা) বলেন, আমি বললাম, আমি এর চেয়ে বেশি করতে সক্ষম। তখন রাসূল (ﷺ) বললেন, তিনদিনের কম সময়ে যে কুরআন খতম করে সে আল কুরআনের মর্ম অনুধাবন করতে পারে না।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الاقتصاد في القراءة خوف الملل وفي كم يقرأ القرآن
عن عبد الله عمرو قال جمعت القرآن (6) فقرأت به في كل ليلة فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم فقال إني أخشى أن يطول عليك زمان أن تمل (7) اقرأه في كل شهر قلت يا رسول الله دعني استمتع من قوتي وشبابي قال اقرأه في كل عشرين قلت يا رسول الله دعني استمتع من قوتي وشبابي قال اقرأه في عشر قلت يا رسول الله دعني استمتع من قوتي وشبابي قال اقرأه في كل سبع قلت يا رسول الله دعني استمتع من قوتي وشبابي فأبى (زاد في رواية) فاقرأه في كل سبع لا تزيدن (وعنه من طريق ثان) (1) قال قلت يا رسول الله في كم أقرأ القرآن؟ قال اقرأه في كل شهر قال قلت اني أقوى أكثر من ذلك قال اقرأه في خمس وعشرين قلت اني اقوى على أكثر من ذلك قال اقرأه في عشرين قال قلت اني اقوى على أكثر من ذلك قال اقرأه في خمس عشرة قال قلت اني اقوى على أكثر من ذلك قال اقرأه في سبع قال قلت اني اقوى على اكثر من ذلك قال لا يفقهه من يقرؤه في أقل ثلاث
tahqiqতাহকীক:তাহকীক চলমান