মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৫১
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কিরাআতের ক্ষেত্রে ধীর স্থিরতা এবং রাসূল (ﷺ) এর কিরাআত প্রসঙ্গ।
৫১। আবু সাঈদ খুদরী (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) সকাল হওয়া পর্যন্ত একটি আয়াত (২) পূনরাবৃত্তি করছিলেন।(৩)

টিকা: ২. সূরা মায়িদার আফসীর শেষে আবু যার (রা) থেকে বর্ণিত হাদীস মতে উক্ত আয়াত হচ্ছে
اِنۡ تُعَذِّبۡہُمۡ فَاِنَّہُمۡ عِبَادُکَ ۚ وَاِنۡ تَغۡفِرۡ لَہُمۡ فَاِنَّکَ اَنۡتَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ
অর্থাৎ 'তুমি যদি তাদেরকে শাস্তি দাও তবে তারা তো তোমারই বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা করো তবে তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময় (সূরা মায়িদা: ১১৮)

টিকা: ৩. মুসনাদে আহমদ, ইমাম হাকিম ও যাহাবী (র) হাদীসখানাকে সহীহ বলেছেন।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في ترتيل القراءة وقراءة النبي صلى الله عليه وسلم
عن أبي سعيد الخدري أن رسول الله صلى الله عليه وسلم ردد آية حتى أصبح
tahqiqতাহকীক:তাহকীক চলমান