মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৫০
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কিরাআতের ক্ষেত্রে ধীর স্থিরতা এবং রাসূল (ﷺ) এর কিরাআত প্রসঙ্গ।
৫০। আব্দুল্লাহ ইবন মুগাফফাল (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি মক্কা বিজয়ের দিন রাসুল (ﷺ) কে কুরআন পড়তে শুনেছি, আমি যদি আমার নিকট মানুষ সমবেত হওয়াকে অপছন্দ না করতাম, তাহলে আমি তোমাদের নিকট রাসূল (ﷺ) এর কিরাআতের হুবহু বর্ণনা দিতাম। (হাদীসের পূর্বতন বর্ণনাকারী) মুআবিয়া ইবন কুররা বলেন, রাসূল (ﷺ) সেদিন সূরাতুল ফাতহ তিলাওয়াত করেছিলেন। তিনি আরও বলেন, আমার নিকট মানুষ সমবেত হওয়ার আশংকা যদি না করতাম তাহলে রাসুল (ﷺ) এর কিরাআত সম্পর্কে আব্দুল্লাহ ইব্‌ন মুগাফফাল (রা) যা বলেছেন, আমি তা হুবহু বর্ণনা করতাম। বাহয এবং গুনদার (র) বলেন, তিনি'(১) কিরাআত উচু নীচু করে একাধিকবার পড়লেন।
(বুখারী মুসলিম আবু দাউদ; নাসাঈ ও তিরমিযী অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ১. মুসলিম শরীফের বর্ণনামতে তিনি বলতেন আব্দুল্লাহ ইব্‌ন মুগাফফাল (রা) কে বুঝানো হয়েছে, বুখারী ও মুসনাদে আহমদের বর্ণনা মতে তিনি বলতে রাসূল (ﷺ) কে বুঝানো হয়েছে।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في ترتيل القراءة وقراءة النبي صلى الله عليه وسلم
حدثنا ابن ادريس قال سمعت شعبة يذكر عن أبي إياس معاوية بن قرة المزني عن عبد الله بن مغفل قال سمعته يقرأ يعني النبي صلى الله عليه وسلم يوم الفتح فلولا أن يجتمع الناس علي لحكيث لكم قراءة رسول الله صلى الله عليه وسلم قال قرأ سورة الفتح (1) قال (يعني معاوية بن قرة) لولا أن يجتمع الناس علي لحكيت لكم ما قال عبد الله يعني ابن مغفل كيف قرأ رسول الله صلى الله عليه وسلم وقال بهز وغندر قال فرجع فيها
tahqiqতাহকীক:তাহকীক চলমান