মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৭
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআন শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেয়া ও মুখস্থ করার প্রতি উদ্বুদ্ধ করা এবং এর ফজিলত।
১৭। উকবা ইব্‌ন আমির (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আল্লাহর কিতাব শিক্ষা করো, তাকে আঁকড়ে ধরো এবং তাকে সুচারু রূপে অধ্যয়ন করো। যার হাতে আমার জীবন সেই আল্লাহর কসম। এটাই তোমাদের জন্য আসন্ন সন্তান প্রসবা রশিতে বাঁধা চেয়েও বেশি পলায়নপর (অর্থাৎ নিয়মিত না পড়লে মানুষ তা ভুলে যায়)।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الحث على تعلم القرآن وتعليمه وحفظه وفضل ذلك
عن عقبة بن عامر قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا كتاب الله (10) وتعاهدوه وتغنوا به (11) فوالذي نفسي بيده لهو أشد تفلتا (12) من المخاض في العقل
tahqiqতাহকীক:তাহকীক চলমান