মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৮
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআন শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেয়া ও মুখস্থ করার প্রতি উদ্বুদ্ধ করা এবং এর ফজিলত।
১৮। উক্ত উকবা ইবনে আমের আল্–জুহানী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ঘর হতে বের হন, এসময় আমরা “সুফফাতে” (মসজিদে নববীর আঙ্গিনায়) অবস্থান করছিলাম। তখন তিনি জিজ্ঞাসা করেনঃ তোমাদের মধ্যে কে পছন্দ কর যে, প্রত্যুষে সে বাত্হা বা আকীক নামক ময়দানে গমন করবে, এবং সেখান হতে উজ্জ্বল বর্ণের হৃষ্টপুষ্ট, বহুমুল্য দুইটি উট সংগ্রহ করবে, যার সংগ্রহে সে কোনরূপ অন্যায় করে নাই বা আত্মীয়তা বিচ্ছিন্নও করে নাই? তারা বলেন, আমরা সকলেই এটা পছন্দ করি। তিনি ইরশাদ করেনঃ যদি তোমাদের কেউ মসজিদে এসে আল্লাহর কিতাবের (কুরআনের) দুটি আয়াত শিক্ষা করে, তবে তা ঐ দুটি উট হতেও শ্রেয়। যদি সে ব্যক্তি তিনটি আয়াত শিক্ষা করে, তবে তা ঐরূপ তিনটি উট হতেও শ্রেয় হবে। এরূপ সে ব্যক্তি যত আয়াত শিক্ষা করবে, সে ততটি উটের চাইতেও অধিক উত্তম জিনিস প্রাপ্ত হবে।
(মুসলিম, আবু দাউদ অন্যান্য গ্রন্থসূত্র।)
(মুসলিম, আবু দাউদ অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الحث على تعلم القرآن وتعليمه وحفظه وفضل ذلك
وعنه أيضا قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم يوما ونحن في الصفة (2) فقال أيكم يحب أن يغدو (3) إلى بطحان أو العقيق فيأتي كل يوم بناقتين كوماوين (4) زهراوين في غير اثم (5) ولا قطع رحم؟ قال قلنا كلنا يا رسول الله يحب ذلك قال فلأن يغدو أحدكم إلى المسجد فيتعلم آيتين من كتاب الله خير له (6) من ناقتين وثلاث خير من ثلاث (7) وأربع خير من أربع ومن أعدادهن (8) من الابل