মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৬
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআন শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেয়া ও মুখস্থ করার প্রতি উদ্বুদ্ধ করা এবং এর ফজিলত।
১৬। আনাস ইবন মালিক (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, মানুষের মধ্যে কিছু আল্লাহ ওয়ালা লোক আছে, তখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহ ওয়ালা লোক কারা? রাসূল (ﷺ) বললেন আল কুরআনের বাহকগণই হলেন আল্লাহ ওয়ালা এবং তার বিশিষ্ট লোক।
(ইবন মাজাহ, মুস্তাদরিক ও নাসাঈ অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الحث على تعلم القرآن وتعليمه وحفظه وفضل ذلك
عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس فقيل من أهل الله منهم؟ قال أهل القرآن هم أهل الله وخاصته
tahqiqতাহকীক:তাহকীক চলমান