মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআন শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেয়া ও মুখস্থ করার প্রতি উদ্বুদ্ধ করা এবং এর ফজিলত।
১৫। (ক) আবু সাঈদ খুদরী (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কুরআন অধ্যয়নকারী যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে- তুমি তিলাওয়াত কর ও উপরে আরোহন করো। তখন সে তিলাওয়াত করতে থাকবে এবং আরোহন করতে থাকবে, প্রত্যেক আয়াতের বিপরীতে প্রতিটি স্তর এভাবেই তার জানা শেষ আয়াত পর্যন্ত তিলাওয়াত ও আরোহন চলবে।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الحث على تعلم القرآن وتعليمه وحفظه وفضل ذلك
عن أبي سعيد الخدري قال قال نبي الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن يوم القيامة اذا دخل الجنة اقرأ واصعد فيقرأ ويصعد بكل آية درجة حتى يقرأ آخر شيء معه