মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ৬৮
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: আগন্তুকের জন্য দাঁড়ানো।
৬৮। আবু মিজলায (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা মু'আবিয়া (রা) এক ঘরে প্রবেশ করলেন। সেখানে ইবন আমির (রা) ও ইবন যুবায়র (রা) উপস্থিত ছিলেন। ইবন 'আমির (তাকে দেখে) দাঁড়িয়ে যান। আর ইবন যুবায়র (রা) বসে থাকেন। মু'আবিয়া (রা) তাকে বললেন, বসুন। কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি তার জন্য লোকদের দাঁড়ানো দেখে প্রীত হয়, সে যেন নিজের জন্য জাহান্নামে একটি বাসস্থান তৈরী করে নেয়।
(অন্য শব্দে সে যেন জাহান্নামে তার স্থান। তৈরী করে নেয়।) (আবু দাউদ, তিরমিযী)
তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما جاء في القيام للقادم
عن أبي مجاز أن معاوية دخل بيتا فيه ابن عامر وابن الزبير، فقام ابن عامر وجلس ابن الزبير، فقال له معاوية اجلس فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سره أن يمثل له (6) العباد قياما فليتبوأ (7) بيتا في النار (وفي لفظ) فليتبوأ مقعده من النار
tahqiqতাহকীক:তাহকীক চলমান