মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ৬৯
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: আগন্তুকের জন্য দাঁড়ানো।
৬৯। আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) লাঠির ওপর ভর করে আমাদের নিকট আসলেন। আমরা তাঁকে দেখে দাঁড়িয়ে গেলাম। তিনি বললেন, তোমরা আজমীদের (অমুসলিমদের) মত দাঁড়িয়ো না। তারা এভাবে একে অপরকে সম্মান জানায়। বর্ণনাকারী বলেন, সে সময় আমরা কামনা করছিলাম, যেন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের জন্য আল্লাহর নিকট দু'আ করেন। তখন তিনি বললেন, হে আল্লাহ! আমাদেরকে ক্ষমা করুন, আমদের প্রতি দয়া করুন, আমাদের ওপর সন্তুষ্ট হোন, আমাদের আমলসমূহ কবুল করুন, আমাদেরকে জান্নাতে নিয়ে যান, জাহান্নাম হতে মুক্তি দিন, আমাদের সকল অবস্থা সংশোধন করে দিন। তারপর আমরা আরো বেশি পরিমাণে দু'আর জন্য আসক্ত হলাম। তিনি বললেন, আমি তোমাদের সকল বিষয় ব্যক্ত করেছি।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما جاء في القيام للقادم
عن أبي أمامة قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم وهو يتوكأ على عصا فقمنا إليه، فقال لا تقوموا كما تقوم الأعاجم يعظم بعضها بعضا (9) قال فكأنا اشتهينا أن يدعو الله لنا، فقال اللهم اغفر لنا وارحمنا وارض عنا وتقبل منا وأدخلنا الجنة ونجنا من النار وأصلح لنا شأننا كله، فكأنا اشتهينا أن يزيدنا، فقال قد جمعت لكم الأمر
tahqiqতাহকীক:তাহকীক চলমান