মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৬৭
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: আগন্তুকের জন্য দাঁড়ানো।
৬৭। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন বাক্তি তাদের (সাহাবীগণের) নিকট রাসূলুল্লাহ (ﷺ) অপেক্ষা বেশি প্রিয় ছিল না। অথচ যখন তারা তাঁকে আসতে দেখতেন তখন তারা তাঁর জন্য দাঁড়াতেন না। কেননা, তারা জানতেন যে, তিনি এটা অপছন্দ করেন।
তিরমিযী। তিনি বলেছেন, হাদীসটি হাসান সহীহ।
তিরমিযী। তিনি বলেছেন, হাদীসটি হাসান সহীহ।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما جاء في القيام للقادم
عن أنس قال ما كان شخص أحب إليهم من رسول الله صلى الله عليه وسلم وكانوا إذا رأوه لم يقوموا لما يعلمون من كراهيته لذلك