মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৬৬
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: আগন্তুকের জন্য দাঁড়ানো।
৬৬। আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, কুরায়যা গোত্রের লোকেরা সা'দ ইবন মু'আয (রা)-এর ফায়সালা মেনে নিতে সম্মত হয়। বর্ণনাকারী বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) সা'দ (রা)-এর নিকট সংবাদ পাঠালে তিনি একটি গাধার ওপর আরোহণ করে আসলেন। বর্ণনাকারী বলেন, যখন তিনি মসজিদের নিকটে চলে আসেন তখন রাসূলুল্লাহ (ﷺ) (আনসারী সাহাবীগণকে) বললেন, তোমরা তোমাদের সর্দারের প্রতি দাঁড়িয়ে যাও। তারপর তিনি (সা'দ (রা)-কে লক্ষ্য করে) বললেন, এ সকল লোক তোমাদের ফয়সালা মেনে নেওয়ার ওপর সম্মতি প্রকাশ করেছে। সা'দ (রা) বললেন, তাদের মধ্যে যুদ্ধক্ষমদের হত্যা করা হবে আর তাদের শিশুদের বন্দী করা হবে। বর্ণনাকারী বলেন, এরপর নবী (ﷺ) বললেন, নিশ্চয় তুমি আল্লাহর হুকুম অনুযায়ী ফয়সালা দিয়েছ। অন্য সময় বলেছেন, ভূমি মালিকের হুকুম মোতাবেক ফয়সালা দিয়েছ। (অন্য বর্ণনায় রয়েছে: বর্ণনাকারী বলেন, হযরত আবু সাঈদ (রা) বলেছেন, যখন তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আসলেন তখন তিনি বললেন, তোমরা তোমাদের সর্দারের প্রতি দাঁড়াও এবং তাঁকে (সওয়ারী হতে) নামাও। তখন উমর (রা) বললেন, আমাদের সর্দার (সায়্যিদ) আল্লাহ তা'আলা। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা তাকে নামাও। তখন তারা তাকে সওয়ারী হতে নামায়। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তাদের ব্যাপারে ফয়সালা কর। হাদীস।
হাদীসটি 'সীরাত' অধ্যায়ে বর্ণিত হয়েছে।
হাদীসটি 'সীরাত' অধ্যায়ে বর্ণিত হয়েছে।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما جاء في القيام للقادم
عن أبي سعيد الخدري قال نزل أهل قريظة على حكم سعد بن معاذ، قال فأرسل رسول الله صلى الله عليه وسلم إلى سعد فأتاه على حمار (2) قال فلما دنا قريبا من المسجد (2) قال رسول الله صلى الله عليه وسلم قوموا إلى سيدكم أو خيركم (4) ثم قال إن هؤلاء نزلوا على حكمك، قال تقتل مقاتلهم وتسبى ذراريهم، قال فقال النبي صلى الله عليه وسلم وعلى آله وسلم لقد قضيت بحكم الله وربما قال قضيت بحكم الملك (1) (وفي رواية) (2) قال قال أبو سعيد فلما طلع "يعني سعدا" على رسول الله صلى الله عليه وسلم قال قوموا إلى سيدكم فأنزلوه، فقال عمر رضي الله عنه" سيدنا الله عز وجل، قال أنزلوه فأنزلوه، قال رسول الله صلى الله عليه وسلم أحكم فيهم الحديث