মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৬৫
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: হাতে ও কপালে চুমু দেওয়া।
৬৫। উমারা ইবন উসমান ইবন সাহল ইবন হুনায়ফ (র) সূত্রে খুযায়মা ইবন সাবিত আনসারী (রা) থেকে বর্ণিত যে, তিনি স্বপ্নযোগে দেখেন যে, তিনি নবী (ﷺ) কে চুমু দিচ্ছেন। তারপর তিনি নবী (ﷺ) এর নিকট এসে তাঁকে এ সম্বন্ধে সংবাদ দিলেন। তখন নবী (ﷺ) তাকে সুযোগ দিলেন। তিনি তাঁর কপালে চুমু দিলেন।
হায়সামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ (র) বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী উমারা ইবন উসমান রয়েছেন। আবু জা'ফর খাতমী ব্যতীত অন্য কেউ তার থেকে হাদীস বর্ণনা করেন নি। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।

كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما جاء في تقبيل اليد والجبهة
عن عمارة بن عثمان بن سهل بن حنيف عن خزيمة بن ثابت رضي الله عنه أنه رأى في منامه أنه يقبل النبي صلى الله عليه وسلم فأتى النبي صلى الله عليه وسلم فأخبره بذلك، فناوله النبي صلى الله عليه وسلم فقبل جبهته