মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৬৩
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: হাতে ও কপালে চুমু দেওয়া।
৬৩। ইউনুস (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার কাছে বর্ণনা করেছেন 'আত্মাফ (র), তিনি বলেন, আমার কাছে বর্ণনা করেছেন, আবদুর রহমান (র)। (আবদুল্লাহ ইবনল ইমাম আহমাদ বলেন,) আমার পিতা বলেছেন, ইউনুস (র) ব্যতীত অন্যজন বলেছেন, (আবদুর রহমান) ইবন রাযীন। তিনি বলেন যে, একদা তিনি ও তার সাথীবর্গ হজ্জের উদ্দেশ্যে সফর করে (মদীনা থেকে তিন মনযিল দূরত্বে অবস্থিত) রাবযা নামক স্থানে উপনীত হলেন। তখন তাদেরকে বলা হল যে, এখানে রাসুলুল্লাহ (ﷺ) এর সাহাবী সালামা ইবনুল আকওয়া' (রা) বসবাস করেন। আমরা তার নিকট এসে তাকে সালাম দিলাম। তারপর আমরা তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এই দু'হাত মিলিয়ে বায়'আত গ্রহণ করেছি। এই বলে তিনি তার মাংসল দু'হাতের তালু আমাদের সামনে বের করেন। বর্ণনাকারী বলেন, তখন আমরা আগে বেড়ে তাঁর উভয় হাতে চুমু দিলাম। (তায়ালিসী)
হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما جاء في تقبيل اليد والجبهة
حدثنا يونس قال حدثنا العطاف قال حدثني عبد الرحمن (4) قال أبي (5) قال غير يونس بن رزين (6) أنه نزل الرَّبَذَة (7) هو وأصحابه يريدون الحج قيل لهم ههنا سلمة بن الأكوع صاحب رسول الله صلى الله عليه وسلم فأتيناه فسلمنا عليه ثم سألناه، فقال بايعت رسول الله صلى الله عليه وسلم بيدي هذه وأخرج لنا كفه كفًّا ضخمة، قال فقمنا إليه فقبلنا كفيه جميعًا