মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৬২
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ। সর্বপ্রথম যিনি মুসাফাহা করেছেন এবং মহিলাদের সঙ্গে মুসাফাহা মাকরূহ হওয়া প্রসঙ্গ।
৬২। উরওয়া (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা (রা) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) মহিলাদের থেকে এই আয়াত বলে বায়'আত নিতেন أن لا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا (তারা কোন কিছুকে আল্লাহর শরীক সাব্যস্ত করবে না।) আয়েশা (রা) বলেন, তার হাত কোন সময় অপর মহিলার হাত স্পর্শ করেন নি। তবে যে মহিলার তিনি স্বত্বাধিকারী হতেন সে ব্যতিক্রম।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب أول من أحدث المصافحة وكراهة مصافحة النساء
عن عروة أن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يبايع النساء بالكلام بهذه الآية {على أن لا يشركن بالله شيئًا} قالت وما مست يده يد امرأة قط إلا امرأة يملكها