মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ৫৯
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ। সর্বপ্রথম যিনি মুসাফাহা করেছেন এবং মহিলাদের সঙ্গে মুসাফাহা মাকরূহ হওয়া প্রসঙ্গ।
৫৯। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আগামীকাল তোমাদের মাঝে এমন কিছুলোক আগমন করবে যাদের অন্তর ইসলামের জন্য তোমাদের অপেক্ষা বেশি কোমল। তিনি বলেন, এরপর আশ'আরী গোত্রের লোকেরা আসল। তাদের মধ্যে আবূ মূসা আশ'আরী (রা)-ও ছিলেন। তারা মদীনার কাছাকাছি পৌছলে কবিতা আবৃত্তি করতে লাগল। তারা বলল, غَدًا تَلْقَى الْأَحِبَّة . مُحَمَّدًا وَحِزْبَةً (আমরা আগামীকাল প্রিয়জনদের সঙ্গে মিলিত হব, অর্থাৎ মুহাম্মাদ (ﷺ) ও তার সাথীবৃন্দের সঙ্গে।) তারা এসে মুসাফাহা করলেন। সর্বপ্রথম মুসাফাহা প্রচলন তারাই করেন। (শাফিঈ)
হাদীসটির সূত্র উত্তম। আবু দাউদ (র) সংক্ষেপে হাদীসটি বর্ণনা করেছেন।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب أول من أحدث المصافحة وكراهة مصافحة النساء
عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم يَقدم عليكم غدًا أقوام هم أرق قلوبًا للإسلام منكم (2) قال فقدم الأشعريون فيهم أبو موسى الأشعري رضي الله عنه فلما دنوا من المدينة جعلوا يرتجزون يقولون: (غدًا نلقى الأحبة ... محمدًا وحزبه) فلما أن قدموا تصافحوا فكانوا هم أول من أحدث المصافحة
tahqiqতাহকীক:তাহকীক চলমান