মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৬০
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ। সর্বপ্রথম যিনি মুসাফাহা করেছেন এবং মহিলাদের সঙ্গে মুসাফাহা মাকরূহ হওয়া প্রসঙ্গ।
৬০। উমায়মা বিনত রুকায়কা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি কয়েকজন মহিলার সঙ্গে নবী (ﷺ) এর নিকট বায়'আত গ্রহণের জন্য উপস্থিত হলাম। তারপর তিনি কুরআনে যা বর্ণিত হয়েছে أَنْ لَّا نُشْرِكَ بِاللَّهِ شَيْئًا الْآيَةُ (আমরা কোন কিছুকে আল্লাহর শরীক সাব্যস্ত করব না) এ বিষয়ে আমাদের নিকট হতে অঙ্গীকার নিলেন। তিনি বললেন, তোমরা একথাও বল যে, তোমরা তোমাদের সামর্থনুযায়ী এর অনুসরণ করবে। আমরা বললাম, আল্লাহ ও আল্লাহর রাসূল আমাদের প্রতি আমাদের আত্মা অপেক্ষা বেশি দয়াশীল। আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ। আপনি কি আমাদের সঙ্গে মুসাফাহা করবেন না? তিনি বললেন, আমি মহিলাদের সঙ্গে মুসাফাহা করি না। একশতজন মহিলার প্রতি আমার বক্তব্য যেরূপ সেরূপ একজন মহিলার প্রতিও।
হাফিয ইবন কাসীর (র) বলেছেন, হাদীসটির সনদ সহীহ। তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ অন্য সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন।
হাফিয ইবন কাসীর (র) বলেছেন, হাদীসটির সনদ সহীহ। তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ অন্য সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب أول من أحدث المصافحة وكراهة مصافحة النساء
عن أميمة بنت رُفَيْقة قالت أتيت النبي صلى الله عليه وسلم في نساء نبايعه فأخذ علينا ما في القرآن أن لا نشرك بالله شيئًا الآية، قال فبما استطعتن وأطعتن، قلنا الله ورسوله أرحم بنا من أنفسنا قلنا يا رسول الله ألا تصافحنا؟ قال إني لا أصافح النساء (4) إنما قولي لامرأة واحدة كقولي لمائة امرأة