মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৫৮
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: মুসাফাহা ও জড়িয়ে ধরা।
৫৮। আবদুল্লাহ ইবন মুহাম্মদ ইবন 'আকলী (র) থেকে বর্ণিত যে, তিনি হযরত জাবির ইবন আবদিল্লাহ (রা)-কে বলতে শুনেছেন যে, আমার নিকট জনৈক ব্যক্তি সূত্রে বর্ণিত একটি হাদীসের বর্ণনা পৌঁছে। সে এটা রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছে। এজন্য আমি একটি উট খরিদ করলাম। তারপর আমার গতি তার ওপর রেখে একমাস পর্যন্ত সফর করলাম। অবশেষে আমি শাম দেশে এসে তার নিকট উপস্থিত হলাম। সেখানে গিয়ে দেখলাম যে, সে লোক হল আবদুল্লাহ ইবন উনায়স (রা)। আমি প্রহরীকে বললাম, তাকে বলুন যে, জাবির দরজায় অপেক্ষা করছে। সে জিজ্ঞাসা করল, জাবির ইবন আবদিল্লাহ? আমি বললাম, হ্যাঁ। তিনি তার কাপড় হেঁচড়াতে হেঁচড়াতে আমার নিকট ছুটে আসেন। তিনি আমার সঙ্গে মু'আনাকা (আলিঙ্গন) করেন, আমিও তার সঙ্গে মু'আনাকা করি। আমি তাকে বললাম, একটি হাদীস আপনার সুরে আমার নিকট পৌঁছেছে। এরপর তিনি হাদীস বর্ণনা করেন। (আল-আদাবুল মুফরাদ, বুখারী)
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما جاء في المصافحة والالتزام
عن عبد الله بن محمد بن عَقيل أنه سمع جابر بن عبد الله يقول بلغني حديث عن رجل (4) سمعه من رسول الله صلى الله عليه وسلم فاشتريت بعيرًا ثم شددت عليه رحلي فسرت إليه شهرًا حتى قدمت عليه الشام فإذا عبد الله بن أنَيْس، فقلت للبواب قل له جابر على الباب، فقال ابن عبد الله؟ قلت نعم، فخرج بطأ ثوبه فاعتنقني واعتنقته، قلت حديث بلغني عنك فذكر الحديث