মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৩৫
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: কিতাবীদের সালামের জবাবে কী বলতে হবে।
৩৫। আবূ যুবায়র (র) থেকে বর্ণিত। তিনি জাবির (রা)-কে বলতে শুনেছেন যে, একদা নবী (ﷺ) কে একদল ইয়াহুদী সালাম দিল। তারা বলল, السَّامُ عَلَيْكَ يَا أَبَا الْقَاسِمِ (হে আবুল কাসিম! আপনার মরণ হোক)। তখন তিনি বললেন, وَعَلَيْكُمْ (এবং তোমাদেরও হোক)। এরপর আয়েশা (রা) রাগান্বিত হয়ে বললেন, তারা যা বলেছে সেটা কি আপনি শুনতে পান নি? তিনি বললেন, হ্যাঁ, নিশ্চয়ই আমি শুনতে পেয়েছি এবং তাদের জবাবও দিয়েছি। তাদের বিরুদ্ধে আমাদের দু'আ কবুল হয়; কিন্তু আমাদের বিরুদ্ধে তাদের দু'আ কবুল হয় না। (মুসলিম)
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما يقال في رد السلام على أهل الكتاب
عن أبي الزبير أنه سمع جابر بن عبد الله يقول سلم ناس من اليهود على النبي صلى الله عليه وسلم فقالوا 35 السام عليك يا أبا القاسم، فقال وعليكم، فقالت عائشة رضي الله عنها وغضبت ألم تسمع ما قالوا؟ قال بلى قد سمعت فرددتها عليهم وأنا نجاب عليهم (2) ولا يجابون علينا