মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৩৪
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: কিতাবীদের সালামের জবাবে কী বলতে হবে।
৩৪। মুহাম্মাদ ইবন আশ'আস (র) সূত্রে আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী (ﷺ) এর নিকট উপস্থিত ছিলাম। সে সময় এক ইয়াহুদী (তার নিকট আসার জন্য) অনুমতি চাইলে তাকে তিনি অনুমতি দেন। সে এসে এক ইয়াহুদী (তার নিকট আসার জন্য) অনুমতি চাইলে তাকে তিনি অনুমতি দেন। সে এসে বলল اَلسَّامُ عَلَيْكَ (আপনার মরণ হোক)। তখন নবী (ﷺ) বললেন, وَعَلَيْكَ (এবং তোমারও হোক।) আয়েশা (রা) বলেন, সে সময় আমি কথা বলতে চেয়েছিলাম। তিনি বলেন, তারপর সে পুনরায় আসল এবং অনুরূপ বাক্য উচ্চারণ করল। নবী (ﷺ) তখনও বললেন, وَعَلَيْكَ (তোমারও হোক)। তিনি বলেন, তারপর সে তৃতীয়বারও আসল এবং বলল السَّامُ عَلَيْكَ (আপনার মরণ হোক)। আয়েশা (রা) বলেন, তখন আমি বললাম بَلِ السَّامُ عَلَيْكُمْ وَغَضَبُ الله إِخْوَانَ الْقِرَدَةِ وَالْخَنَازِيرِ (বানর ও শুকরেরা! বরং তোমাদের মরণ হোক এবং তোমাদের ওপর আল্লাহর গযব অবতীর্ণ হোক।) রাসূলুল্লাহ (ﷺ) কে তোমরা এমন বাক্য উচ্চারণ করে অভিবাদন কর যা দ্বারা আল্লাহ তাকে অভিবাদন করেন নি। তিনি বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) আমার দিকে তাকিয়ে বললেন, থাম। নিশ্চয়ই আল্লাহ অশ্লীলতা ও অশ্লীলতার ছল পছন্দ করেন না। তারা এক কথা বলেছে, আমরা সেটার জবাবও দিয়েছি। এটা আমাদের কোন ক্ষতি করে নি। কিন্তু (আমরা যা বলেছি) সেটা কিয়ামত পর্যন্ত তাদের জন্য কলংক হয়ে থাকবে। নিশ্চয়ই তারা আমার প্রতি জুম'আর দিন নিয়ে যার দিকে তিনি আমাদেরকে পথনির্দেশ করেছেন আর তাদেরকে পথচ্যুত করেছেন- এবং ইমামের পিছনে আমাদের آمِينَ বলা নিয়ে যেরূপ হিংসা করে সেরূপ হিংসা অন্য কোন বিষয় নিয়ে করে না। হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে অজ্ঞাত বর্ণনাকারী রয়েছে। (বুখারী, মুসলিম ঘটনার মূল অংশ বর্ণনা করেছেন।)
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما يقال في رد السلام على أهل الكتاب
عن محمد بن الأشعث عن عائشة رضي الله عنها قالت بينا أنا عند النبي صلى الله عليه وسلم إذا استأذن رجل من اليهود فأذن له، فقال السام عليك، فقال النبي صلى الله عليه وسلم وعليك، قالت فهممت أن أتكلم قالت ثم دخل الثانية (7) فقال مثل ذلك، فقال النبي صلى الله عليه وسلم وعليك، قالت ثم دخل الثالثة فقال السام عليك، قالت بل السام عليكم وغضب الله إخوان القردة والخنازير، أتحيون رسول الله صلى الله عليه وسلم بما يم يحيه به الله؟ قالت فنظر إليّ (8) فقال مه أن الله لا يحب الفحش (9) ولا التفحش، قالوا قلا فرددناه عليهم فلم يضرنا (10) شيئًا ولزمهم إلى يوم القيامة، أنهم لا يحسدونا على شيء كما يحسدونا على يوم الجمعة (11) التي هدانا الله بها وضلوا عنها، وعلى القبلة (12) التي هدانا الله بها وضلوا عنها، وعلى قولنا خلف الإمام آمين