মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ১৮
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: আগন্তুক এবং দণ্ডায়মান ব্যক্তির সালাম দেওয়া মুস্তাহাব।
১৮। মু'আয ইবন আনাস জুহানী (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি কোন মজলিসে উপস্থিত হয় তার কর্তব্য উপস্থিত লোকদেরেকে সালাম দেওয়া। আর যে ব্যক্তি কোন মজলিস থেকে উঠে আসে তারও কর্তব্য সালাম দেওয়া। এরপর জনৈক ব্যক্তি (মজলিস হতে) উঠে আসল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলছিলেনو এজন্য সে সালাম দেয় নি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে খুব তাড়াতাড়ি ভুলে গেছে। (তাবারানী) হাদীসটির সূত্রে বর্ণনাকারী ইবন লাহী'আ ও যাব্বান ইবন ফায়িদ দুর্বল। তবে তাদের হাদীস হাসান।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب استجاب السلام من القادم والقائم
عن معاذ بن أنس الجهني عن رسول الله صلى الله عليه وسلم أنه قال حق علي من قام على مجلس أن يسلم عليهم، وحق على من قام من مجلس أن يسلم، فقام رجل ورسول الله صلى الله عليه وسلم يتكلم قلم يسلم، فقال رسول الله صلى الله عليه وسلم ما أسرع ما نسى
tahqiqতাহকীক:তাহকীক চলমান