মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ১৭
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: আগন্তুক এবং দণ্ডায়মান ব্যক্তির সালাম দেওয়া মুস্তাহাব।
১৭। আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন তোমাদের কেউ মজলিসে উপস্থিত হয়, তবে সে যেন সালাম বলে। তারপর যদি সে বসতে চায় তবে বসবে, তারপর যদি সে উঠে যেতে চায় আর লোকেরা বসা থাকে তবে সে সালাম বলবে। কেননা, প্রথমটি (আগমনের সময় সালাম) দ্বিতীয়টি (প্রস্থানের সময় সালাম) অপেক্ষা বেশি হক রাখে না। (আবু দাউদ, নাসাঈ, ইবন হিব্বান, হাকিম) তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب استجاب السلام من القادم والقائم
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال إذا انتهى (2) أحدكم إلى المجلس فيسلم، فإن بدا (3) له أن يجلس فليجلس، ثم إن قام والقوم وجلوس فليسلم فليست الأولى (4) بأحق من الآخرة
tahqiqতাহকীক:তাহকীক চলমান