মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ১৬
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: সালাত আদায়রত ব্যক্তি এবং ইসতিঞ্জারত ব্যক্তিকে কেউ সালাম দিলে তারা কী করবে?
১৬। ইবন জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হলাম। তখন তিনি পেশাব করে উঠেছেন। আমি বললাম, السَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ (ইয়া রাসূলাল্লাহ আপনার ওপর শান্তি বর্ষিত হোক।) কিন্তু তিনি আমাকে কোন জবাব দেন নি। আমি আবার বললাম, السَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ; তখনও তিনি আমাকে জবাব দেন নি। আমি পূর্ণবার বললাম, اَلسَّلَامُ عَلَيْكَ يَا رَسُوْلَ اللَّهِ: তখনও তিনি আমাকে জবাব দেন নি।(১)' এরপর রাসূলুল্লাহ (ﷺ) চলতে শুরু করলেন। আমিও তার পিছনে চলছিলাম। অবশেষে তিনি নিজ গৃহে প্রবেশ করলেন। আর আমি মসজিদে গিয়ে ব্যথিত ও চিন্তিত অবস্থায় বসে রইলাম। তারপর রাসূলুল্লাহ (ﷺ) পবিত্র হয়ে
عَلَيْكَ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ عَلَيْكَ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ , عَلَيْكَ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ (তিনবার বললেন।) তারপর বললেন, হে আবদুল্লাহ ইবন জাবির! আমি কি তোমাকে কুরআন মজীদের সর্বাধিক উত্তম সূরা সম্বন্ধে অবস্থিত করব না? আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ। অবশ্যই তিনি বললেন, তুমি পড় الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ শেষ পর্যন্ত।
হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে বর্ণনাকারী আবদুল্লাহ ইবন মুহাম্মাদ ইবন 'আকীল-এর স্মৃতিশক্তি দূর্বল। তার থেকে বর্ণিত হাদীস হাসান। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারী নির্ভরযোগ্য।
টিকা: (১) বস্তুত রাসুলুল্লাহ ওযুবিহীন অবস্থায় সালাম জবাব দেওয়া অপছন্দ করতেন এজন্য তিনি তার জবাব দেন নি।

كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما يفعل المصلي والمتخلي إذا سلم أحد عليهما
عن ابن جابر قال انتهيت إلى رسول الله صلى الله عليه وسلم وقد أهراق الماء، فقلت السلام عليك يا رسول الله، فبم يرّد عليّ، فقلت السلام عليك يا رسول الله فلم يرد عليّ، فقلت السلام عليك يا رسول الله فلم يرد عليّ (5) فانطلق رسول الله صلى الله عليه وسلم يمشي وأنا خلفه حتى دخل على رحله ودخلت أنا المسجد فجلست كئيبًا حزينًا فخرج عليَّ سول الله صلى الله عليه وسلم وقد تظهر فقال عليك السلام ورحمة الله، وعليك السلام ورحمة الله، وعليك السلام ورحمة الله، ثم قال ألا أخبرك يا عبد الله بن جابر يخير سورة في القرآن (6) قلت بلى يا رسول الله قال اقرأ الحمد لله رب العالمين حتى تختمها