মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ১৫
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: সালাত আদায়রত ব্যক্তি এবং ইসতিঞ্জারত ব্যক্তিকে কেউ সালাম দিলে তারা কী করবে?
১৫। আম্মার ইবন ইয়াসির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী (ﷺ) এর সামনে উপস্থিত হলাম। তখন তিনি সালাত আদায় করছিলেন। এই অবস্থায় আমি তাকে সালাম দিলাম। তিনি আমাকে (হাতের ইশারায়) সালামের জবাব দেন। (নাসাঈ) হাদীসটির সনদ সহীহ।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما يفعل المصلي والمتخلي إذا سلم أحد عليهما
عن عمار بن ياسر قال أتيت النبي صلى الله عليه وسلم وهو يصلي فسلمت عليه فرد عليَّ السلام