মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ১৪
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: সালাত আদায়রত ব্যক্তি এবং ইসতিঞ্জারত ব্যক্তিকে কেউ সালাম দিলে তারা কী করবে?
১৪। আবদুল্লাহ ইবন উমর (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবী সুহায়ব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ) এর পাশ দিয়ে গমন করলাম। তখন তিনি সালাত আদায় করছিলেন। আমি তাকে সালাম দিলাম। তিনি আমাকে ইঙ্গিতে এর জবাব দিলেন। (বর্ণনাকারী বলেন, আমি কেবল এটাই জানি যে তিনি বলেছেন যে, হাতের আঙ্গুল দ্বারা ইঙ্গিত করেছেন।
হাদীসটি সালাত অধ্যায়ে বিস্তারিত বর্ণিত হয়েছে।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما يفعل المصلي والمتخلي إذا سلم أحد عليهما
عن عبد الله بن عمر أن صهيب صاحب رسول الله صلى الله عليه وسلم ورضي عنه أنه قال مررت برسول الله صلى الله عليه وسلم وهو يصلي فسلمت عليه فرّد إليّ أشارة، وقال لا أعلم إلا أنه قال أشارة بأصبعه
tahqiqতাহকীক:তাহকীক চলমান