মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ১৩
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: সালাত আদায়রত ব্যক্তি এবং ইসতিঞ্জারত ব্যক্তিকে কেউ সালাম দিলে তারা কী করবে?
১৩। সুফিয়ান (র) যায়দ ইবন আসলাম (র) থেকে, তিনি আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) বনু 'আমর ইবন 'আওফ মসজিদ অর্থাৎ মসজিদু কুবায় সালাত আদায় করার জন্য প্রবেশ করলেন। তখন কিছু লোক সালাম দিয়ে তাঁর নিকট উপস্থিত হল। তাদের সঙ্গে হযরত সুহায়ব (রা)-ও ছিলেন। (বর্ণনাকারী বলেন,) আমি সুহায়ব (রা)-কে জিজ্ঞাসা করলাম রাসূলুল্লাহ (ﷺ) কে সালাম দেওয়া হলে তিনি কি করতেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) হাতের সাহায্যে ইঙ্গিত করতেন। বর্ণনাকারী সুফিয়ান (র) বলেন, আমি এক ব্যাক্তিকে বললাম, তুমি যায়দ (র)-কে জিজ্ঞাসা কর যে, আপনি কি আবদুল্লাহ (র)-কে এ কথা বলতে শুনেছেন? তিনি বললেন, আমি তাকে দেখেছি এরপর তার সঙ্গে কথা বলেছি।
(নাসাঈ, ইবন মাজাহ, দারিমী) হাদীসটির সনদ সহীহ।
(নাসাঈ, ইবন মাজাহ, দারিমী) হাদীসটির সনদ সহীহ।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما يفعل المصلي والمتخلي إذا سلم أحد عليهما
حدثنا سفيان عن زيد بن أسلم عن عبد الله بن عمر قال دخل رسول الله صلى الله عليه وسلم مسجد بني عمرو بن عوف مسجد قباء يصلي فيه فدخلت عليه رجال الأنصار يسلمون عليه ودخل معه صهيب، فسألت صهيبًا كيف كان رسول الله صلى الله عليه وسلم يصنع إذا سلم عليه؟ قال يشير بيده، قال سفيان قلت لرجل سل زيدًا أسمعته من عبد الله وبت أنا أن أسأله، فقال يا أبا أسامة سمعته من عبد الله بن عمر، قال أما أنا فقد رأيته فكلمته