মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ১২
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: সালাম ও তার জবাবের শব্দাবলী।
১২। বনু নুমায়র গোত্রের জনৈক ব্যক্তি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে. একদা তিনি নবী-এর নিকট এসে বললেন যে, আমার পিতা আপনাকে সালাম বলেছেন। তখন নবী (ﷺ) বললেন, وَعَلَيْكَ وَعَلَى آبِيْكَ السّلام (তোমার ওপর এবং তোমার পিতার ওপর শান্তি বর্ষিত হোক)।
হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয় নি।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما جاء في ألفاظ السلام والرد
عن رجل من بني نمير عن أبيه عن جده أنه أتى النبي صلى الله عليه وسلم فقال أن أبي يقرأ عليك السلام، فقال النبي صلى الله عليه وسلم عليك وعلى أبيك السلام
tahqiqতাহকীক:তাহকীক চলমান