মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ১১
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: সালাম ও তার জবাবের শব্দাবলী।
১১। ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন যে, এক ব্যক্তি নবী (ﷺ) এর নিকট এসে বলল, اَلسَّلَامُ عَلَيْكُمْ তখন নবী (ﷺ) তাকে জবাব দিলেন এরপর বসে গেলেন এবং বললেন, দশ নেকী হল। এরপর অন্য একজন সালাম দিলেন তখন তিনি তার জবাব দিয়ে বসে গেলেন এবং বললেন, বিশ নেকী হল। এরপর অন্য এক ব্যক্তি এসে বলল, اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ, তখন তিনি তার জবাব দিয়ে বসে গেলেন এবং বললেন, বিশ নেকী হল। এরপর অন্য তৃতীয় এক ব্যক্তি এসে বলল, السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ, তখন তিনি তার জবাব দিয়ে বসে গেলেন এবং বললেন, ত্রিশ নেকী হল।
(আবু দাউদ, নাসাঈ, তিরমিযী) তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান গারীব।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب ما جاء في ألفاظ السلام والرد
عن عمران ابن حصين أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم، فرد عليه ثم جلس فقال عشر (3) ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله، فرد عليه ثم جلس، فقال عشرون، ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله وبركاته، فرد عليه ثم جلس، فقال ثلاثون
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১১ | মুসলিম বাংলা