মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং: ১৯
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: আরোহী পদব্রজে চলমান ব্যক্তিকে সালাম দিবে।
১৯। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আরোহী ব্যক্তি পদব্রজে চলন্ত ব্যক্তিকে সালাম দিবে। পদব্রজে চলন্ত ব্যক্তি উপবিষ্টকে সালাম দিবে। (অন্য বর্ণনায়: مَاشِی শব্দের পরিবর্তে مَارٌّ শব্দ রয়েছে।) অল্পসংখ্যক লোক বেশি সংখ্যককে সালাম দিবে। (অন্য বর্ণনায় অতিরিক্ত আছে এবং ছোট বড়কে সালাম দিবে।) (বুখারী, মুসলিম, তিরমিযী)
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب يسلم الراكب على الماشي
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ليسلم الراكب على الماشي والماشي على القاعد (وفي رواية والمار بدل الماشي) والقليل على الكثير (8) زاد في رواية والصغير على الكبير
tahqiqতাহকীক:তাহকীক চলমান