মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং: ৫২
আদব অধ্যায়
পরিচ্ছেদ: মাথার কিছু অংশ কামানো আর কিছু রেখে দেওয়া মাকরূহ এবং চুল মুণ্ডানোর অবকাশ প্রসঙ্গ।
৫২। ইবন উমর (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) এক বালককে দেখলেন, তার মাথার চুলের কিছু অংশ কামানো হয়েছে আর কিছু অংশ রেখে দেওয়া হয়েছে। তখন তিনি এরূপ করতে নিষেধ করলেন এবং বললেন, হয়ত মাথার পুরা অংশ মুড়িয়ে দাও অথবা পুরোটা ছেড়ে দাও। (আবু দাউদ, নাসাঈ) হাদীসটির সনদ সহীহ।
كتاب الأدب
باب ما جاء في كراهية القزع والرخصة في حلق الشعر
عن ابن عمر أيضاً أن النبي صلى الله عليه وسلم رأى صبيا قد حلق بعض شعره وترك بعضه فنهى عن ذلك، وقال أحلقوا كله أو اتركوا كله
tahqiqতাহকীক:তাহকীক চলমান