মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং: ৫৩
আদব অধ্যায়
পরিচ্ছেদ: মাথার কিছু অংশ কামানো আর কিছু রেখে দেওয়া মাকরূহ এবং চুল মুণ্ডানোর অবকাশ প্রসঙ্গ।
৫৩। আবদুল্লাহ ইবন জা'ফর (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) জা'ফর (রা)-এর পরিবারকে তিন দিন (শোক পালনের জন্য) অবকাশ দিলেন। এরপর তিনি এসে বললেন, আজকের পর তোমরা আমার ভাইয়ের ওপর কেঁদো না। অথবা বললেন, আগামীকালের পর। আমার ভ্রাতুষ্পুত্রদ্বয়কে ডেকে আন। বর্ণনাকারী বলেন, আমাদেরকে আনা হল। তখন আমরা পাখীর বাচ্চার মত ছিলাম। তিনি বললেন, তোমরা আমার নিকট একজন নাপিত ডেকে আন। এরপর নাপিত ডেকে আনা হলে সে আমাদের মাথা মুন্ডিয়ে দেয়। এটা একটি দীর্ঘ হাদীসের অংশ। জিহাদ অধ্যায়ে বিস্তারিত বর্ণনা করা হবে।
كتاب الأدب
باب ما جاء في كراهية القزع والرخصة في حلق الشعر
عن عبد الله بن جعفر أن رسول الله صلى الله عليه وسلم أمهل آل جعفر ثلاثا أن يأتيهم ثم أتاهم فقال لا تبكوا على أخى بعد اليوم أو غدا، إليّ ابني أخى قال فجئ بنا كأنا أفرخ فقال ادعو إلىّ الحلاق، فجئ بالحلاق فحلق رؤوسنا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫৩ | মুসলিম বাংলা