মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং: ৫১
আদব অধ্যায়
পরিচ্ছেদ: মাথার কিছু অংশ কামানো আর কিছু রেখে দেওয়া মাকরূহ এবং চুল মুণ্ডানোর অবকাশ প্রসঙ্গ।
৫১। উমর ইবন নাফি' (র) তার পিতা থেকে, তিনি ইবন উমর (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কাযা' হতে নিষেধ করেছেন। আমি জিজ্ঞাসা করলাম, কাযা' কি? তিনি বললেন, বালকের মাথার কিছু অংশ কামানো আর কিছু অংশ রেখে দেওয়া। (বুখারী, মুসলিম, আবূ দাউদ, নসাঈ, ইবন মাজাহ)
كتاب الأدب
باب ما جاء في كراهية القزع والرخصة في حلق الشعر
عن عمر بن نافع عن أبيه عن ابن عمر رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم عن القزع (5) قلت وما القزع؟ قلت أن يحلق رأس الصبى ويترك بعضه

হাদীসের ব্যাখ্যা:

হযরত ইবনে উমর থেকেই মুসলিম শরীফে বর্ণিত রয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) একটি শিশুকে দেখলেন যে, তার মাথার চুলের কিছু অংশ মুড়িয়ে দেওয়া হয়েছে, আর কিছু অংশ রেখে দেওয়া হয়েছে। তিনি তখন লোকদেরকে এ থেকে নিষেধ করলেন এবং নির্দেশ দিলেন যে, হয় গোটা মাথাই মুড়িয়ে নিতে হবে অথবা সম্পূর্ণ মাথায় চুল রাখতে হবে। এ নির্দেশের কারণ সুস্পষ্ট যে, মাথার একাংশের চুল মুড়িয়ে ফেলা আর একাংশের চুল রেখে দেওয়া একটি অত্যন্ত বিশ্রী ব্যাপার এবং এর দ্বারা শিশুর চেহারার আকৃতি বিগড়ে যায়। যাহোক, রাসূলুল্লাহ (ﷺ) এ থেকে নিষেধ করেছেন। এ নির্দেশের উপর এর সাথে সামঞ্জস্যশীল অন্যান্য অবস্থা ও নমুনাকেও কেয়াস করা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫১ | মুসলিম বাংলা