মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং: ৩৪
আদব অধ্যায়
পরিচ্ছেদ: কাল রং দ্বারা কেশের শুভ্রতা পরিবর্তন করা মাকরূহ।
৩৪। আমার কাছে বর্ণনা করেছেন হুসায়ন (র) ও আহমাদ ইবন আব্দুল মালিক। তারা বলেন, আমার কাছে উবায়দুল্লাহ ইবন আমর (রা) আবদুল করীব (র) থেকে তিনি জুবায়র (র) থেকে। আহমাদ বলেন, সা'ঈদ ইবন জুবায়র (র) থেকে, তিনি ইবন আব্বাস (রা) থেকে এবং তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, শেষ যামানায় এমন এক সম্প্রদায়ের আবির্ভাব হবে যারা কবুতরের বক্ষের ন্যায় এই কালো খেযাব ব্যবহার করবে। এর ফলে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। (আবু দাউদ, নাসাঈ, ইবন হিব্বান) হাদীসটির সনদ সহীহ।
كتاب الأدب
باب كراهة تغيير الشيب بالسواد
حدّثنا حسين وأحمد بن عبد الملك قال ثنا عبيد الله يعنى بن عمرو عن عبد الكريم عن ابن جبير قال أحمد عن سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال يكون قوم في آخر الزمان يخضبون بهذا السواد كحواصل الحمام لا يريحون (2) رائحة الجنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান