মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আদব অধ্যায়
হাদীস নং: ৩৩
আদব অধ্যায়
পরিচ্ছেদ: কেশের শুভ্রতা মেহদী, কাতাম (ঘাস বিশেষ) এবং এ জাতীয় বস্তু দ্বারা পরিবর্তন করা।
৩৩। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) কখনো খেযাব ব্যবহার করেন নি। তাঁর দাড়ির সম্মুখভাবে, নীচের ঠোটের তলদেশে (ছোট দাড়িতে) এবং মাথায় আর কানপট্টিতে অল্প চুল সাদা ছিল, যা দেখা যেত না। আবু বাকর (রা) মেহেদী দ্বারা খেযাব লাগিয়েছেন। (মুসলিম)
كتاب الأدب
باب ما جاء في تغيير الشيب بالحناء والكتم ونحوهما
عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم لم يخضب قط إنما كان البياض في مقدم لحيته وفي العنفقة (4) وفي الرأس وفي الصدغين شيئاً لا يكاد يرى، وأن أبا بكر خضب بالحناء