মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আদব অধ্যায়
হাদীস নং: ৩৫
আদব অধ্যায়
পরিচ্ছেদ: কাল রং দ্বারা কেশের শুভ্রতা পরিবর্তন করা মাকরূহ।
৩৫। মুহাম্মাদ ইবন সীরীন (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আনাস ইবন মালিক (রা)-কে রাসূলুল্লাহ (ﷺ) এর খেযাব ব্যবহার করা সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এর চুল কেবল সামান্য পরিমাণ সাদা হয়েছিল। (এ জন্য তার খেযাব ব্যবহারের প্রয়োজন হয় নি।) তবে তাঁর পরে আবূ বাকর (রা) ও উমর (রা) মেহদী ও কাতাম (ঘাসবিশেষ) দ্বারা খেযাব লাগিয়েছেন। তিনি আরো বললেন, মক্কা বিজয়ের দিন আবূ বাকর (রা) তার পিতা আবু কুহাফাকে বহন করে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট নিয়ে এলেন। তিনি তাকে রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে বসালেন। তখন রাসূলুল্লাহ আবূ বাকর (রা)-কে বললেন, বৃদ্ধকে তার বাড়ীতেই রেখে দিতে; তাহলে আমি তার নিকট যেতাম। এটা তিনি আবু বাকর (রা)-এর সম্মানার্থে বলেছিলেন। এরপর আবু কুহাফা মুসলমান হন। তার দাড়ি ও মাথার চুল সাগামা (সাদা ঘাস বা সাদা ফলবিশেষ)-এর ন্যায় সাদা ছিল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এ দু'টিকে কোন কিছু দ্বারা পরিবর্তন করে দাও। তবে কালো রং বর্জন কর।
كتاب الأدب
باب كراهة تغيير الشيب بالسواد
عن محمد بن سيرين قال سئل أنس بن مالك عن خضاب رسول الله صلى الله عليه وسلم لم يكن شاب إلا يسيرا ولكن أبا بكر وعمر بعده خضباً بالحناء والكتم، قال وجاء أبو بكر بأبيه أبى قحافة إلى رسول الله صلى الله عليه وسلم يوم فتح مكة يحمله حتى وضعه بين يدى رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم لأبى بكر لو أقررت الشيخ في بيته لأتيناه تكرمه لأبي بكر رضي الله عنه فأسلم ولحيته ورأسه كالثغامة (4) بياضا فقا رسول الله صلى الله عليه وسلم غيروهما (5) وجنبوه السواد