মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং: ৩০
আদব অধ্যায়
পরিচ্ছেদ: কেশের শুভ্রতা মেহদী, কাতাম (ঘাস বিশেষ) এবং এ জাতীয় বস্তু দ্বারা পরিবর্তন করা।
৩০। মুহাম্মাদ ইবন আবদিল্লাহ ইবন যায়দ (র) থেকে বর্ণিত যে, তার পিতা তাকে বর্ণনা করেছেন যে, তিনি এবং কুরায়শের জনৈক ব্যক্তি নবী (ﷺ) এর সঙ্গে যবাহর স্থানে উপস্থিত ছিলেন। নবী (ﷺ) কুরবানীর পশু বণ্টন করছিলেন। কিন্তু তার ভাগে কিছুই আসে নি এবং তার সাথীর ভাগেও না। (অর্থাৎ তিনি এবং কুরায়শের জনৈক ব্যক্তি কিছুই গ্রহণ করেন নি।) তারপর নবীর স্বীয় মাথার চুল তার কাপড়েরর ওপর মুণ্ডন করলেন। তারপর চুলগুলো তাকে দিলেন। তিনি এগুলো কিছু লোকের মধ্যে বণ্টন করে দিলেন। তারপর নখগুলো কেটে তিনি তার সাথীকে দিলেন। বর্ণনাকারী বলেন, তাঁর চুলগুলো আমাদের নিকট মেহদী এবং কাতাম (এক প্রকার ঘাস) দ্বারা রঞ্জিত অবস্থায় রয়েছে।
হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
كتاب الأدب
باب ما جاء في تغيير الشيب بالحناء والكتم ونحوهما
عن محمد بن عبد الله بن زيد أن أباه (8) حدثه أنه شهد النبي صلى الله عليه وسلم على المنحر ورجلاً من قريش وهو يقسم أضاحى فلم يصبه منه شيء ولا صاحبه (9) فحلق رسول الله صلى الله عليه وسلم رأسه في ثوبه فأعطاه (10) فقسم منه على رجال وقلم أظفاره فأعطاه صاحبه، قال فإنه لعندنا مخضوب بالحناء والكتم يعنى شعره
tahqiqতাহকীক:তাহকীক চলমান