মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আদব অধ্যায়
হাদীস নং: ২৯
আদব অধ্যায়
পরিচ্ছেদ: কেশের শুভ্রতা মেহদী, কাতাম (ঘাস বিশেষ) এবং এ জাতীয় বস্তু দ্বারা পরিবর্তন করা।
২৯। হুমায়দ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আনাস (রা)-কে জিজ্ঞাসা করা হল যে, নবী (ﷺ) কি খেযাব ব্যবহার করেছেন? তিনি বললেন যে, তিনি তাঁর দাড়ির সম্মুখভাগে মাত্র সতেরটি বা আঠারটির মত সাদা চুল দেখেছেন। তিনি আরো বললেন যে, নিশ্চয় তিনি বার্ধক্যের দোষে আক্রান্ত হন নি। (বর্ণনাকারী বলেন) এরপর আনাস (রা)-কে বলা হল, এটা দোষনীয়? তিনি বললেন, তোমাদের প্রত্যেকে এটাকে অপছন্দ করে। তবে আবু বাকর (রা) মেহদী ও কাতাম দ্বারা খেযাব লাগিয়েছেন আর উমর (রা) শুধু মেহদী দ্বারা খেযাব লাগিয়েছেন।
হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হাদীসটির বর্ণনদাকারীগণ নির্ভরযোগ্য।
হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হাদীসটির বর্ণনদাকারীগণ নির্ভরযোগ্য।
كتاب الأدب
باب ما جاء في تغيير الشيب بالحناء والكتم ونحوهما
عن حميد قال سئل أنس هل خضب رسول الله صلى الله عليه وسلم؟ قال أنه لم ير من الشيب إلا نحواً من سبع عشرة أو عشرين شعرة في مقدم لحيته وقال انه لم يشن (6) بالشيب: فقيل لأنس أشين هو؟ قال كلكم يكرهه ولكن خضب أبو بكر بالحناء والكتم وخضب عمر بالحناء