মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং: ২৮
আদব অধ্যায়
পরিচ্ছেদ: কেশের শুভ্রতা মেহদী, কাতাম (ঘাস বিশেষ) এবং এ জাতীয় বস্তু দ্বারা পরিবর্তন করা।
২৮। হাকাম ইবন আমর গিফারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং আমার ভাই রাফি' ইবন আমর (রা) আমীরুল মু'মিনীন উমর ইবন খাত্তাব (রা)-এর নিকট উপস্থিত হলাম। সে সময় আমার চুলে মেহদীর খেযাব ছিল আর আমার ভাইয়ের চুলে হলুদ রংয়ের খেযাব ছিল। উমর ইবন খাত্তাব (রা) এ ব্যাপারে বললেন, এটা ইসলামের খেযাব। আর আমার ভাই রাফি'কে বললেন, এটা ঈমানের খেযাব। (অর্থাৎ মেহদীর খেযাব অপেক্ষা হলুদ রংয়ের খেযাব বেশি উত্তম।)
হাদীসটি হায়সামী (র) বর্ণনা করে বলেছেন, এর সনদে বর্ণনাকারী আবদুস সামাদ ইবন হাবীব-কে ইবন মা'ঈন (র) নির্ভরযোগ্য বলেছেন। কিন্তু আহমাদ (র) তাকে দূর্বল বলেছেন। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
كتاب الأدب
باب ما جاء في تغيير الشيب بالحناء والكتم ونحوهما
عن الحكم بن عمرو الغفارى قال دخلت أنا وأخى رافع بن عمرو على أمير المؤمنين عمر بن الخطاب وأنا مخضوب بالحناء وأخى مخضوب بالصفرة (3) فقال عمر بن الخطاب رضي الله عنه هذا خضاب الإسلام، وقال لأخى رافع هذا خضاب الإيمان
tahqiqতাহকীক:তাহকীক চলমান