মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং: ৩১
আদব অধ্যায়
পরিচ্ছেদ: কেশের শুভ্রতা মেহদী, কাতাম (ঘাস বিশেষ) এবং এ জাতীয় বস্তু দ্বারা পরিবর্তন করা।
৩১। আবূ আশজা'ঈ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতা তারিক ইবন আশয়াম (রা)-এর নিকট শুনেছি। আমি তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে আমরা ওয়ারাস এবং যাফরান দ্বারা খেযাব ব্যবহার করতাম।
হাদীসটি হায়সামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও বাযযায বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
كتاب الأدب
باب ما جاء في تغيير الشيب بالحناء والكتم ونحوهما
عن أبى مالك الأشجعى قال سمعت أبى (يعنى طارق بن اشيم رضي الله عنه) وسألته فقال كان خضا بنا مع رسول الله صلى الله عليه وسلم الورس والزعفران
tahqiqতাহকীক:তাহকীক চলমান