মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ২৫৩
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: সুরমা।
২৫৩। আবু নু'মান আবদুর রহমান ইবন নু'মান আনসারী (র) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন। তার দাদা নবী (ﷺ) এর সাক্ষাত পেয়েছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মেশকযুক্ত ইসমিদ (সুরমাবিশেষ) ব্যবহার কর। কেননা তা চোখের জ্যোতি বাড়ায়
এবং চুল উৎপন্ন করে। দ্বিতীয় সূত্রে তিনি আবদুর রহমান ইবন নু'মান ইবন মা'বাদ ইবন হাওদা আনসারী (র) থেকে, তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ঘুমের সময় কস্তুরীযুক্ত ইসমিদ (সুরমাবিশেষ) ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন।
(আবু দাউদ)
তিনি বলেছেন, আমাকে ইয়াহয়া ইবন মা'ঈন (র) বলেছেন যে, হাদীসটি গ্রহণযোগ্য নয়। এর সূত্রে বর্ণনাকারী আবদুর রহমানকে তিনি দুর্বল বলেছেন। আবূ হাতিম রাযী (র) বলেছেন, তিনি সত্যবাদী।
كتاب اللباس والزنية
باب ما جاء فى الكحل
عن أبى النعمان عبد الرحمن بن النعمان الأنصارى عن أبيه عن جده (12) وكان قد أدرك النبى صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم: اكتحلوا بالاثمد المروَّح (13) فانه يجلو البصر (14) وينبت الشعر (وعنه من طريق ثان) (15) عن عبد الرحمن بن النعمان ابن معبد بن هوذة الانصارى عن أبيه عن جده (16) أن رسول الله صلى الله عليه وسلم: أمر بالأثمد المروَّح عند النوم
tahqiqতাহকীক:তাহকীক চলমান