মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ২৫২
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: সুরমা।
২৫২। উকবা ইবন আমির জুহানী (র) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমাদের কেউ সুরমা ব্যবহার করে তবে সে যেন বে-জোড় সংখ্যায় ব্যবহার করে এবং সে যখন (ইসতিনজাকালে) পাথর ব্যবহার করে, যেন বে-জোড় সংখ্যায় ব্যবহার করে।
(তবারানী)
হায়সামী (র) বলেছেন, হাদীসটির সনদে বর্ণনাকারী ইবন লাহি' আ দুর্বল।
আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা রয়েছে।
হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হাফিয (র) হাদীসটিকে সহীহ বলে মন্তব্য করেছেন।
كتاب اللباس والزنية
باب ما جاء فى الكحل
عن عقبة بن عامر الجهنى رضى الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال اذا اكتحل أحدكم فليكتحل وترا (8) واذا استجمر فليستجمر وترا
وعن ابى هريرة عن النبى صلى الله عليه وسلم مثله
tahqiqতাহকীক:তাহকীক চলমান