মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ২৫১
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: সুরমা।
২৫১। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের সুরমাসমূহের মধ্যে ইসমিদ হল সর্বোৎকৃষ্ট। (অন্য বর্ণনায় অতিরিক্ত হল, ঘুমের সময়) কেননা, এটা চোখের জ্যোতি বাড়ায় এবং চুল উৎপন্ন করে।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, (ﷺ) রাসূলুল্লাহ -এর একটি সুরমাদানি ছিল। তিনি তা দ্বারা ঘুমের সময় উভয় চোখে তিনবার সুরমা ব্যবহার করতেন।
তৃতীয় সূত্রে তার থেকে বর্ণিত যে, নবীর প্রত্যহ রাতে ঘুমের পূর্বে ইসমিদ সুরমা ব্যবহার করতেন। তিনি উভয় চোখে তিনবার করে লাগাতেন।
(তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ, তায়ালিসী)
তিরমিযী (র) হাদীসটিকে হাসান বলেছেন আর ইবন হিব্বান (র) সহীহ বলেছেন।

كتاب اللباس والزنية
باب ما جاء فى الكحل
عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم خير أكحالك الإثمد (9) (زاد فى رواية عند النوم) يجلو البصر وينبت الشعر (1) (وعنه من طريق ثان) (2) قال كانت لرسول الله صلى الله عليه وسلم مكحلة (3) يكتحل بها عند النوم (4) ثلاثا فى كل عين (وعنه من طريق ثالث) (5) أن النبى صلى الله عليه وسلم كان يكتحل بالأثمد كل ليلة قبل أن ينام وكان يكتحل فى كل عين ثلاثة أميال