মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ২৫০
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: পুরুষদের সুগন্ধি এবং মহিলাদের সুগন্ধি।
২৫০। কাতাদা (র) হাসান (র) থেকে, তিনি ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি অত্যাধিক লাল বর্ণের গদিতে সওয়ার হই না, উসফুর (হলুদ বর্ণ) দ্বারা রঞ্জিত কাপড় পরি না এবং রেশমের ডোরাযুক্ত কাপড় পরি না। বর্ণনাকারী বলেন, এবং হাসান (র) স্বীয় জামার কালারের দিকে ইঙ্গিত করলেন। এবং তিনি আরো বললেন, জেনে রেখ! নিশ্চয় পুরুষের সুগন্ধি হল, যার গন্ধ বিচ্ছুরিত হয় আর রং প্রকাশ না হয়। জেনে রেখ! নিশ্চয় মহিলাদের সুগন্ধি হল, যার রং প্রকাশ পায় এবং গন্ধ বিচ্ছুরিত না হয়।
(আবু দাউদ, তিরমিযী)
তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান গারীব।
(আবু দাউদ, তিরমিযী)
তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান গারীব।
كتاب اللباس والزنية
باب ما جاء فى طيب الرجال وطيب النساء
عن قتادة عن الحسن عن عمران بن حصين رضى الله عنه أن رسول الله: قال لا أركب الأرجوان (5) ولا ألبس المعصفر (1) ولا ألبس القميص المكفف (7) بالحرير، قال وأومأ الحسن الى جيب قميصه وقال ألا وطيب الرجال ريح لا لون له، ألا وطيب النساء لون لا ريح له