মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ২৫৪
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: সুরমা।
২৫৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সুরমা ব্যবহার করে, সে যেন বে-জোড় সংখ্যা ব্যবহার করে। যে এরূপ করে, সে ভাল করবে। আর যে করবে না তার কোন অসুবিধা নেই।
হাদীসটি আদব অধ্যায়ে বিস্তারিত বর্ণিত হবে।
كتاب اللباس والزنية
باب ما جاء فى الكحل
عن أبى هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من اكتحل فليوتر ومن فعل فقد أحسن، ومن لا فلا حرج عليه.
tahqiqতাহকীক:তাহকীক চলমান