মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ২৩৯
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ। মহিলাদের জন্য খেযাব ও মেহদী ব্যবহার করা মুস্তাহাব।
২৩৯। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, উসমান ইবন মাযউন (রা)-এর স্ত্রী খেযাব এবং সুগন্ধি ব্যবহার করত। পরে সে এটা ছেড়ে দেয়। তারপর সে আমার নিকট আসলে আমি বললাম, তোমার স্বামী কি বাড়ীতে আছেন, না সফরে? সে বলল, বাড়ীতে আছেন, তবে এটা তার সফরকালীন অবস্থায় অনুরূপ। আমি বললাম, তোমার কী হল? সে বলল, উসমান দুনিয়াও চায় না এবং নারীও চায় না। আয়েশা (রা) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট আসলে আমি তাকে এ বিষয়ে জানালাম। তারপর তিনি উসমান (রা)-এর সঙ্গে মিলিত হয়ে বললেন, হে উসমান। আমরা যার ওপর ঈমান রাখি, তুমি কি তার ওপর ঈমান রাখ? তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তবে কি তোমার জন্য আমাদের মধ্যে আদর্শ নেই? (অন্য বর্ণনায় তবে তুমি সেরূপ কাজ কর, যেরূপ আমরা করি।
(বাযযায) এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
كتاب اللباس والزنية
باب استحباب الخضاب والحناء للنساء
عن عائشة رضى الله عنها قالت كانت امرأة عثمان بن مظعون تختضب وتطيب فتركته (8) فدخلت علىّ فقلت لها أمشهد أم مغيب (9) فقالت مشهد كمغيب (10) قلت لها مالك؟ قالت عثمان لا يريد الدنيا ولا يريد النساء، قالت عائشة فدخل علىّ رسول الله صلى الله عليه وسلم فأخبرته بذلك، فلقى عمان فقال يا عمان أتؤمن بما أؤمن به؟ قال نعم يا رسول الله، قال فأسوة مالك بنا (11) (وفى رواية) فاصنع كما نصنع
tahqiqতাহকীক:তাহকীক চলমান