মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ২৩৮
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ। মহিলাদের জন্য খেযাব ও মেহদী ব্যবহার করা মুস্তাহাব।
২৩৮। কারীমা বিনতে হাম্মাম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি মসজিদে হারানে প্রবেশ করলাম। লোকেরা আয়েশা (রা)-কে পৃথক জায়গার ব্যবস্থা করে দিল। তখন এক মহিলা তাঁকে জিজ্ঞাসা করল, হে উম্মুল মু'মিনীন! আপনি মেহদী ব্যবহার করা সম্বন্ধে কী বলেন? তিনি বললেন, আমার হাবীব (ﷺ) রং পছন্দ করতেন, তবে তিনি এর গন্ধ অপছন্দ করতেন। উভয় হায়যের মাঝখানে এবং হায়য চলাকালে এটা ব্যবহার করা তোমাদের জন্য হারাম নয়।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা (রা)-কে বলতে শুনেছি, হে নারী সম্প্রদায়! তোমরা (যাফরান ইত্যাদি ব্যবহার করে) মুখমণ্ডল বিকৃত করা হতে বেঁচে থাক। তখন এক মহিলা তাঁকে খেযাব লাগানো সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন, খেযাব ব্যবহার দোষনীয় নয়। তবে আমি এটা অপছন্দ করি। কেননা, আমার হাবীব (ﷺ) এর গন্ধ অপছন্দ করতেন।
(আবূ দাউদ, নাসাঈ)
আবূ দাউদ (র) এবং মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।

كتاب اللباس والزنية
باب استحباب الخضاب والحناء للنساء
عن كريمة بنت همام قالت دخلت المسجد. الحرام فأخلوه لعائشة رضى الله عنها، فسألتها امرأة ماتف ولين يا أم المؤمنين فى الحناء؟ (2) فقالت كان حبيبى صلى الله عليه وسلم يعجبه لونه ويكره ريحه (3) وليس بمحرم عليكن بين كل حيضتين وعند كل حيضة (4) (وعنها من طريق ثان) (5) قالت سمعت عائشة رضى الله عنها تقول يا معشر النساء إياكن وقشر الوجه (6) فسألتها امرأة عن الخضاب فقالت لابأس الخضاب ولكنى أكرهه، لان حبيبى صلى الله عليه وسلم كان يكره ريحه