মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ২৪০
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
সুগন্ধি, সুরমা ও এতদসংক্রান্ত বর্ণনা

পরিচ্ছেদ। সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব এবং সর্বোৎকৃষ্ট সুগন্ধি কোনটি?
২৪০। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট কোন সুগন্ধি পেশ করা হলে, তিনি তা ফিরিয়ে দিতেন না।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, কখনো এমন হয় নি যে, রাসুলুল্লাহ (ﷺ) এর নিকট সুগন্ধি পেশ করা হয়েছে আর তিনি তা ফেরত দিয়েছেন।
(দ্বিতীয় সূত্রে বর্ণিত হাদীসটি হায়সামী (র) বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এটা বাযযায (র) বর্ণনা করেছেন। ইহার সূত্রে বর্ণনাকারী মুবারক ইবন ফুযালা দুর্বল। তবে কেউ কেউ তাকে নির্ভরযোগ্যও বলেছেন। এছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
أبواب الطيب والكحل وما جاء فيهما

باب استحباب الطيب وما هو أطيب الطيب
عن أنس رضى الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أتى بطيب (2) لم يردَّه (وعنه من طريق ثان) (3) قال ما عرض على النبى صلى الله عليه وسلم طيب قط فردَّه
tahqiqতাহকীক:তাহকীক চলমান