মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ২৩০
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: যে পোশাক নারী-দেহ স্পষ্ট করে দেয় অথবা পুরুষের সাদৃশ্য রাখে সেগুলো পরা মহিলাদের জন্য নিষিদ্ধ।
২৩০। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, দুই শ্রেণীর জাহান্নামবাসী এমন যাদেরকে আমি এখনো দেখতে পাই নি। একদল এমন মেয়ে লোক, যারা বস্ত্র পরিহিতা হয়েও বিবস্ত্রা, যারা অন্যদের প্রতি আকৃষ্ট হয় এবং যারা অন্যদেরকে আকৃষ্ট করে, তাদের মাথায় উটের হেলে পড়া কুঁজের ন্যায় চুল থাকে। তারা জান্নাতের অধিকারী হবে না এবং জান্নাতের খুশবোও পাবে না। অপর একদল লোক, যাদের সঙ্গে গরুর লেজের ন্যায় চাবুক থাকবে, তা দিয়ে তারা লোকদেরকে পিটাবে।
(মুসলিম)
كتاب اللباس والزنية
باب نهى المرأة أن تلبس ما يحكى بدنها أو تشبَّه بالرجال
عن أبى هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان (2) من أهل النار لاأراهما بعدُ، نساء كاسيات عاريات (3) مائلات مميلات على رؤسهن مثل أسنمة البخت المائلة (4) لايرين الجنة (5) ولا يجدن ريحها ورجال معهم أسواط (6) كأذناب البقر يضربون بها الناس
tahqiqতাহকীক:তাহকীক চলমান