মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ২২৯
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: যে পোশাক নারী-দেহ স্পষ্ট করে দেয় অথবা পুরুষের সাদৃশ্য রাখে সেগুলো পরা মহিলাদের জন্য নিষিদ্ধ।
২২৯। আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি, আমার উম্মতের শেষাংশে এমন এক শ্রেণীর লোক হবে যারা বাহনে আরোহন করবে। তারা কেবল দৃশ্যতই পুরুষ (অর্থাৎ গুণগত তারা পুরুষ নয়। কেননা, পুরুষ তো তারা, যারা স্বীয় স্ত্রীদেরকে এমন কাপড় পরায় যা তাদের দেহ আবৃত করে।) তারা মসজিদে যাবে; অথচ তাদের স্ত্রীগণ কাপড় পরেও উলঙ্গ থাকবে। তাদের মাথা দুর্বল উটের কুঁজের ন্যায় হবে। তোমরা তাদেরকে অভিশম্পাত করবে। কেননা, তারা অভিশম্পাত পাওয়ার যোগ্য। যদি তোমাদের পরে কোন উম্মত হত, তবে তোমাদের নারীরা তাদের নারীদের সেবা করত, যেমন তোমাদের পূর্ববর্তী মহিলারা সেবা করেছে।
(হাদীসটি হায়সামী (র) বর্ণনা করে বলেছেন যে, ইহা আহমাদ ও তবারানী বর্ণনা করেছেন। আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি হায়সামী (র) বর্ণনা করে বলেছেন যে, ইহা আহমাদ ও তবারানী বর্ণনা করেছেন। আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب نهى المرأة أن تلبس ما يحكى بدنها أو تشبَّه بالرجال
عن عبد الله بن عمرو قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سيكون فى آخر أمتى رجال يركبون على السروج كأشباه الرجال
(7) ينزلون على أبو اب المساجد (8) نساؤهم كاسيات عاريات (9) على رؤوسهم كأسنمة (10) البخت العجاف، العنوهن فانهن ملعونات، لو كانت وراءكم أمة من الأمم لخدمن نساؤكم نساءهم كما يخدمن نساء الأمم قبلكم
(7) ينزلون على أبو اب المساجد (8) نساؤهم كاسيات عاريات (9) على رؤوسهم كأسنمة (10) البخت العجاف، العنوهن فانهن ملعونات، لو كانت وراءكم أمة من الأمم لخدمن نساؤكم نساءهم كما يخدمن نساء الأمم قبلكم